× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা সেই মামলা খারিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৭:২২ পিএম

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা সেই মামলা খারিজ

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মিথ্যা ও সম্মানহানিকর’ তথ্য প্রচার করার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালত এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা গ্রহণ করার উপাদান না থাকায় আদালত তা খারিজ করার আদেশ দিয়েছেন। 

এর আগে বুধবার (১৯ নভেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটোর শাহিন মাহমুদ (এম. এইচ) ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। একদিন পর আদালত আজ এ আদেশ দিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এই বক্তব্যের সূত্র ধরে গত ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’ বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা