× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনা-কামালের সম্পত্তি ক্রোক, পলাকতক থাকায় আপিলের সুযোগ নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৫:৫১ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫ ১৬:০০ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাংলাদেশে থাকা সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তিনি বলেন, আসামিরা পলাতক থাকায় তাদের আপিল করার কোনো সুযোগ নেই

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, রাষ্ট্র এই রায় বাস্তবায়নে সব ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

মো. আসাদুজ্জামান আরও জানিয়েছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে, আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দিয়েছেন।

পলাতক আসামিদের আপিলের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না, বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচারের বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবেএমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ সরকার আইনসংগতভাবে যত রকম পদক্ষেপ আছে, সবগুলো নেবে বলে আমরা মনে করি।

অ্যার্টনি জেনারেল জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর সরকার তা পর্যালোচনা করে পরবর্তী সব আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে আদালত কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে... আদালত বলেছেন, এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে উনারা কোনো মন্তব্য করেননি বলেও জানান মো. আসাদুজ্জামান।

রায় বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে অ্যার্টনি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসংগতভাবেই হবে। বেআইনি বা আইনসংগত নয়, এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা