× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৩:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ  জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, নানক নিজের নামে, স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর নামে এবং তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নানকের স্ত্রী, মেয়ে, স্ত্রীর প্রতিষ্ঠানসহ নিজ নামে থাকা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ বিভিন্ন হিসাবের অর্থ বেহাত করার চেষ্টা চলছে। ফলে অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব দ্রুত ফ্রিজ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা