× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলের ৩৫৮ কোটি টাকা ক্ষতিতে সাবেক ডিজিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ০০:২৬ এএম

রেলের ৩৫৮ কোটি টাকা ক্ষতিতে সাবেক ডিজিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

রেলওয়ের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপসহকারী পরিচালক হাবিবুর রহমান এই মামলা করেন। 

অন্য আসামিরা হলেন- অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আহমেদ মাহবুব চৌধুরী, রেলভবনের পরিচালক মৃণাল কান্তি বণিক, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী, সাবেক মহাব্যবস্থাপক মো. হারুন-অর-রশিদ, উভয় প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অব্যবহার করে লোকসানি ও অনুপযুক্ত লাগেজ ভ্যান ক্রয় প্রকল্পকে প্রতারণা, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে লাভজনক ও কার্যকর মর্মে উল্লেখ করে ডিপিপি প্রস্তুত ও অনুমোদন গ্রহণ করে আর্থিক অসদাচারণ ও আবশ্যিক ফিজিবিলিটি স্টাডি ও বাস্তবিক বাজার চাহিদা যথাযথভাবে সম্পাদন না করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে রাষ্ট্রীয় ৩৫৮ কোটি টাকার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

মামলায় বলা হয়েছে, আসামিরা নিজেরা লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করতে রেলওয়ের রোলিং স্টক অপারেশন ইনপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে ১২৫টি লাগেজ ভ্যান ক্রয় প্রকল্পকে প্রতারণা ও রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন ও মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে রেলওয়ের অবকাঠামো প্রয়োজন না থাকা সত্ত্বেও আর্থিক ক্ষতি করেন।

দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন, পণ্য পরিবহন বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালে ৩৫৮ কোটি টাকায় ১২৫টি লাগেজ ভ্যান কিনেছিল রেলওয়ে। এর মধ্যে ৭৫টি এমডি লাগেজ ক্রয়ে মোট খরচ ১৭৬ কোটি টাকা এবং ৫০টি বিজি লাগেজ ভ্যান ক্রয়ে ১৫২ কোটি ৬ লাখ টাকাসহ মোট ৩২৮ কোটি ৬ লাখ টাকা প্রাক্কলন হিসেবে গ্রহণ করা হয়। এ প্রকল্পকে উপযোগী ও উপকারী হিসেবে ব্যাখ্যা করা হয়। এ ছাড়া লাগেজ ভ্যান ক্রয়কে লাভজনক হিসেবেও দেখানো হয়। এতে ২০২৩-২০২৪ সালে ৩২ কোটি ৪৬ লাখ টাকা, ২০২৪-২০২৫ সালে ২৮ কোটি টাকা ডিসকাউন্টেড হিসেবে দেখানো হয়। কিন্তু দেখা গেছে ২০২৪ সালে প্রথম ৮ মাসে আয় হয়েছে ৮ কোটি ২৯ লাখ টাকা আর ২০২৩ সালে প্রথম ৮ মাসে আয় হয়েছে মাত্র ৯ কোটি টাকা। অথচ ২০২৩-২০২৪ অর্থবছরে মুনাফা প্রাক্কলন করা হয়েছিল ৩২ কোটি ৪৬ লাখ টাকা। 

অন্যদিকে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এগুলো এখন প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও লক্ষ্য অনুযায়ী আয় তো বাড়েনি, বরং কমেছে। লাগেজ ভ্যানগুলো মূলত পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয়Ñ এমন দ্রব্য পরিবহনের জন্য কেনা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা