× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইভীর ৫ মামলায় গ্রেপ্তার শুনানি পেছালো

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ২০:০১ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভির গ্রেপ্তার শুনানি পিছিয়েছেন আদালত। তারিখ পিছিয়ে আগামী ১৮ নভেম্বর শুনানির দিন ধার্য করে আদেশ দেন সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচির কারণে তা পেছানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আসামিকে আদালতে আনা সম্ভব হয়নি। ফলে শুনানির জন্য প্রসিকিউশন দাঁড়াতে পারেনি। 

পরিবর্তিত শুনানির দিন আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে বলেও জানান আদালত পুলিশের এ কর্মকর্তা। গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে আরও চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত রবিবার (৯ নভেম্বর) দুপুরে হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে। পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে।

আদালত পাঁচটি মামলাতেই শ্যোন অ্যারেস্ট এর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানির তারিখ ধার্য করে, যা পেছানো হয়েছে।

এদিকে পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাই কোর্টের আদেশ বুধবার (১২ নভেম্বর) স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা