× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতার দুই মামলায় খালাস পেলেন যুবদল নেতা ইসহাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১৫:৫৪ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৫ ১৫:৫৪ পিএম

নাশকতার দুই মামলায় খালাস পেলেন যুবদল নেতা ইসহাক

রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুই নাশকতার মামলায় দন্ডিত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার খালাস পেয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার ১৬তম মহানগর অতিরিক্ত বিচারক সেলিনা আক্তার আপিলের রায়ে তাকে খালাস দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য জানান।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় ইসহাক সরকারের দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস ও ৩৫৩ ধারায় দুই বছরের কারাদন্ড দেয়া হয়। এর আগে একই বছরের ৭ আগস্ট কোতোয়ালি থানার দুই বছরের কারাদন্ড দেন আদালত। গত ৭ সেপ্টেম্বর এই দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ওইদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২১ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন পেয়ে কারামুক্ত হন। এই মামলায় আপিলে খালাস পেলেন তিনি।

দুই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর কোতোয়ালি থানাধীন এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসহাক সরকারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। এর আগে ২০১৩ সালের ২৯ অক্টোবর বংশাল থানাধীন এলাকায় ইসহাক সরকারের নেতৃত্বে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন আসামিকে গ্রেপ্তারে চেষ্টা করলে ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় বংশাল থানায় মামলা করে পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা