× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের মামলায় খালাস পেলেন একুশে টিভির চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ২৩:১২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্পদের হিসাববিবরণী দাখিল না করায় ৯ বছর আগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম। মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় আব্দুস সালাম আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২১ নভেম্বর আব্দুস সালামকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিস দেয় দুদক। আইন অনুযায়ী সাত কার্যদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা থাকলেও একাধিবার সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী দাখিল করেননি।

২০১৭ সালের ৮ জানুয়ারি এই সময় শেষ হয়। একই বছরের ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আব্দুস সালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা