× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৫ ১৭:১৮ পিএম

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় মো. লিটন মিয়া ওরফে লিটন আহমদ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সংঙ্গে তাকে এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। মঙ্গলবার ( ১১ নভেম্বেবর) বেলা ১১টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত লিটন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে তমা বেগমের (১৮) সাথে আসামি লিটন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ২৮ এপ্রিল তমার মা-বাবা তার নানা বাড়িতে বেড়াতে যান। এ সময় তমা বাড়িতে একাই ছিল। পরদিন (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে তমার পরিবারের সদস্যরা বাড়িতে এলে রান্নাঘরে তমার বিবস্ত্র ঝুলন্ত মরদেহ দেখতে পান।
প্রাথমিকভাবে, এই ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়। পুলিশি তদন্তে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তমার প্রেমিক লিটন মিয়াকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আদালতে লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আসামি লিটন মিয়াকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড আদেশ প্রদান করেন।
এই রায়ের প্রতিক্রিয়ায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শামছুর রহমান সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং সমাজে একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা