× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ০০:৪৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের নামে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। 

দুদকের অভিযোগে বলা হয়, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। তার পারিবারিক ব্যয় বাদ দিয়ে ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ২০১৯ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

 দুদক জানিয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি সন্দেহজনক লেনদেনের মাধ্যমে নিজাম হাজারীর স্ত্রী মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

প্রসঙ্গত, এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নিজাম হাজারীর নামে একাধিক মামলা করেছে দুদক। নিজাম উদ্দিন হাজারী গত তিন সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ঢাকা, ফেনীসহ বিভিন্ন জেলায় নামে-বেনামে জমি ও বাণিজ্যিক ভবন কেনা এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা