প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৮:৪৬ পিএম
প্রতিকী ছবি।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৪৬৯ একর জমি ক্রোক (জব্দ) করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক এসব সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে গাজীপুর সদরে ৮.৫৮ একর ও শ্রীপুরে ৪.৮৬ একর জমি, কক্সবাজারের সদরে ২.১২ একর, মহেশখালীতে ১৮০.২৮২১ একর, চকরিয়ায় ০.৯৬৭৫ একর জমি এবং চট্টগ্রামে ২৭২.৬৮ একর জমি রয়েছে।
আবেদন বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পত্তির হস্তান্তর রোধে এগুলো ক্রোকের আদেশ দেয়া প্রয়োজন।