× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুয়েট শিক্ষার্থীর মামলায় নতুন ধারা সংযোজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪১ পিএম

বুয়েট শিক্ষার্থীর মামলায় নতুন ধারা সংযোজন

অনলাইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে নতুন ধারা সংযোজন করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান সিরাজ সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫-এর (ক) ধারা যুক্ত করার আবেদন করেন। এছাড়া শ্রীশান্ত রায়কে কারাগারে রাখার আবেদনও করেন তিনি। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। কিন্তু তিনি জামিন শুনানি করেননি। পরে আদালত ধারাটি যুক্ত করেন। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন। 

মামলার অভিযোগে থেকে জানা যায়, শ্রীশান্ত বুয়েটের আহসানউল্লাহ হলে অবস্থান করে সামাজিক মাধ্যম ‘রেডিট’-এ ছদ্ম নাম ‘উইকলি সার্ভিস ৯২৩’ (ইংরেজিতে) আইডি ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে চলতি বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন লেখালেখি করেন। সেখানে তিনি মন্তব্যসহ আরও অনেক অশ্লীল, কুরুচি ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য পোস্ট করেন। আসামির মুসলিম নারী সংক্রান্ত অশ্লীল মন্তব্য এবং ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য, যা বুয়েটের শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা