× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির অভিযোগ

রূপালী ব্যাংকের সাবেক এমডি ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ২৩:৩৭ পিএম

রূপালী ব্যাংকের সাবেক এমডি ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতির অভিযোগ থাকায় রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরুপ এবং তার ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সংঘটিত হচ্ছে। অভিযোগ পর্যালোচনা করে মানি লন্ডারিংয়ের উপাদান থাকার যুক্তিসঙ্গত সন্দেহের অবকাশ আছে বিধায় সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে ছেলের বিদেশে শিক্ষার খরচে ব্যবহার করেছেন। তিনি ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানসমূহে অর্থ স্থানান্তর, যা অর্থ পাচার ও মানি লন্ডারিংয়ের স্পষ্ট দৃষ্টান্ত। তাই এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা