× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে আত্মসমর্পণের পর বিএনপি নেতা মোশারফ হোসেনের জামিন নামঞ্জুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৬:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৩ সালের নভেম্বরে নাশকতার অভিযোগে লালবাগ থানার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিববার (১৯ অক্টোবর) ঢাকা চীফ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে মোশাররফ হোসেন জামিন আবেদন করেন। 

আসামির আইনজীবী রফিকুল ইসলাম খান জানান, ২০১৩ সালে লেগুনা গাড়ি পোড়ানোর এক মামলায় মোশাররফ হোসেন খোকনকে সাড়ে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। অথচ এই গাড়ির কোনো অস্তিত্ব নেই।

এর আগে ২০১৩ সালের নভেম্বরে নাশকতার অভিযোগে লালবাগ থানায় মামলাটি দায়ের করে পুলিশ। ২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর ৭৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। পরের বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ২৩ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মহানগর হাকিম সাইফুল ইসলাম দুই ধারায় বিএনপির ৫০ নেতাকর্মীকে তিন বছর তিন মাস করে কারাদণ্ড দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা