× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১২:১০ পিএম

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। সব ধাপে হয়রানির শিকার হতে হয়। তাই এসব নিরসনে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এখন থেকে জামিনের এক ক্লিকেই বেইল বন্ড আদেশ কারাগারে চলে যাবে, যা আগে ১২ ধাপে কারাগারে যেত। এখন অনলাইনে বেইল বন্ড পৌঁছাবে।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ই বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠা হবে।

তিনি জানান, একজন ব্যক্তি জামিন পাওয়ার পর মুক্তি পেতে আদালত থেকে শুরু করে কারাগার পর্যন্ত প্রায় ১২টি ধাপে যেতে হয়। প্রতিটি ধাপেই হয়রানির শিকার হতে হয়, কোথাও কোথাও টাকা দিতে হয়। আমরা একটি পাইলট প্রকল্প চালু করছি, যেখানে এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।

সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়ে তিনি বলেন, এটি সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে, কোনো বাহিরের সহযোগিতা লাগেনি।

সরকারের আর্থিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে আমাদের ১,৬০০ কোটি টাকা আছে, রেজিস্ট্রি অফিসে ১,৫০০ কোটি টাকা জমা রয়েছে। অনেকেই এই বিষয়গুলো খেয়াল করেন না। অথচ আমরা নিজেদের টাকায় অনেক ভালো কাজ করতে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা