× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১৬:২১ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা অস্থাবর-স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রোক আদেশ হওয়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২৪৯৯ স্কয়ার ফিটের একটি ফ্লাইট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১৯১৭ স্কয়ার ফিটের একটি ফ্লাট, পূর্ব নাসিরাবাদে আরামিটর সিমেন্টের নামে ২১৩৫ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট। এছাড়া আরামিট পিএলসি, পাওয়ার লিমিটেড, ফুটওয়্যার লিমিটেডসহ আরামিট গ্রুপের ৮ টি প্রতিষ্ঠানের সম্পত্তি ও তদস্থিত অবকাঠামো ও যন্ত্রপাতি ক্রোক করা হয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান তাদের এসব সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিংর অভিযোগে ৯ জন সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদমূহ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদমূহ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। সে কারণে, উল্লিখিত স্থাবর সম্পদমূহ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা