× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের রেড নোটিশ জারির আবেদন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৬ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের রেড নোটিশ জারির আবেদন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুদক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) আবদুর রহমানের আদালতে এ আবেদন জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোকাররম হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুদকের একাধিক মামলার আসামি হওয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আদালত এই বিষয়ে শুনানির তারিখ আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।

দুদক আওয়ামী লীগ সরকারের আমল থেকেই সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পতনের পর দুদকের উপ-পরিচালক মশিউর রহমানকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

আদালত সূত্রে আরো জানা যায়, চলতি বছরের ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে মামলা হয়। এরই মধ্যে আদালত তাদের নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে থাকা সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেছিলেন।

এছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা রয়েছে। একইসঙ্গে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।

এছাড়াও চলতি বছরের ৪ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালি থানায় সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে তাঁদের দুইজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর ‘ভুয়া তথ্য’দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগেও সাইফুজ্জামান ও  তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে দুদক মামলা করেছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা