× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পান্থকুঞ্জ ও হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২:০২ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ সেপ্টেম্বর) পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত নির্মাণকাজ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ প্রকল্প অন্য কোনো উপযুক্ত জায়গায় কেন সরানো হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। আর রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলে জনসাধারণের চলাচলে হস্তক্ষেপ না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, এ প্রকল্পের জন্য হাতিরঝিল ভরাট করে পিলার বসিয়ে জলাধারের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নষ্ট করা হয়েছে। এ ছাড়া পান্থকুঞ্জ পার্কের গাছ কাটায় পরিবেশগতভাবে সংকটাপন্ন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্পটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা