× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণহত্যা

‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুনের জেরা বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার জেরা হওয়ার কথা ছিল। তবে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় চাওয়ায় তা স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিং ছিল। সেইসঙ্গে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে দায় স্বীকার করেন এবং শহীদ-আহত পরিবারসহ দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান।

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের মানবতাবিরোধী অপরাধের এ মামলায় এখন পর্যন্ত চৌধুরী মামুনসহ ৩৬ জন সাক্ষ্য দিয়েছেনঅধিকাংশ সাক্ষী তাদের জবানবন্দিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ অন্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে, রাজধানীর চানখারপুলে গত বছরের ৫ আগস্ট ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় বুধবার পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। এদিন কনস্টেবল সুজনসহ চার পুলিশ কর্মকর্তাকে হাজির করলেও প্রসিকিউশন সময় প্রার্থনা করায় সাক্ষ্যগ্রহণ আর অনুষ্ঠিত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা