× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত বিচার শেষ করতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: আসিফ নজরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৪ এএম

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ফটো

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ফটো

জুলাই হত্যাযজ্ঞের বিচার দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কারকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, জুলাই হত্যার বিচারকাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে। বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বর্তমান সরকার জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে বিচার কার্যক্রম যে গতিতে চলছে, এটা সন্তোষজনক।

তিনি আরও বলেন, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতেও প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে।

এর আগে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান সংস্কারকাজ পরিদর্শন করেন। সকাল সাড়ে ৮টার দিকে এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, জুলাই আন্দোলনকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাংবাদিক, চিকিৎসকসহ আরওজন সাক্ষ্য দিয়েছেনসোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছেপ্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলামগাজী এসএইচ তামিম শুনানি করেনঅন্যদিকে, পলাতক আসামি শেখ হাসিনাআসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবী যায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা