× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই গণহত্যা

হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের অধ্যাপক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৪:২৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৫ ১৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।

বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

তিনি জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাতকে ফাঁসির আদেশ দেওয়া হোক।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, অন্দোলনের সময় মাথায় গুলি লেগে আহত আন্দোলনকারীদের হাসপাতালে আনা হলে ডিবি তাদের মুক্তি দিতে নিষেধ করতো। এ ছাড়া তারা নতুন করে গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি না করার নির্দেশ দিত।

ওই দিনের সাক্ষ্যগ্রহণে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তিনি আগে আসামি ছিলেন, পরে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।

এর আগে, আলোচিত মামলায় ইতোমধ্যেই ১২ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ গত সোমবার (১৮ আগস্ট) সাক্ষ্য দিয়েছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় শহিদদের বাবা-ভাইসহ তিনজন। তারা আন্দোলনের সময় সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের দৃশ্য ট্রাইব্যুনালে বর্ণনা করেন।

এদিকে, বুধবার ট্রাইব্যুনালে রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত এই মামলায় ৬ জন সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালে ইতোমধ্যেই এই মামলার আসামিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা