× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই শিশুকে ধর্ষণের চেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৪:০৭ পিএম

দুই শিশুকে ধর্ষণের চেষ্টায় আসামির ১০ বছর কারাদণ্ড

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সি দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশুর পরিহিত প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে শিশু’র বাবা সাপাহার থানায় অভিযোগ দিলে তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামি পক্ষের কৌঁসুলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা