× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে দুই ভাইকে হত্যা, মৃত্যুদণ্ড ৩

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৭:০৮ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৫ ১৭:২২ পিএম

চরফ্যাশনে দুই ভাইকে হত্যা, মৃত্যুদণ্ড ৩

ভোলার চরফ‌্যাশনে সংখ্যালঘু পরিবারের আপন দুই ভাইকে নৃশংসভাবে হত‌্যার দায়ে তিন আসামিকে ফাঁসির রায় প্রদান করেছেন আদালত।

‎বুধবার (০৬ আগস্ট) দুপুরে ভোলার চরফ‌্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এই রায় প্রদান করেন।

আসামিরা হলেনÑ চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের মো.জাফরুল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল, চরমা‌নিকা ইউনিয়‌নের ৯ নম্বর ওয়ার্ডের সামছু‌দ্দিনের ছেলে মো. সালাউদ্দিন এবং শাহে আলম মুন্সীর ছেলে মো.শ‌রিফুল ইসলাম।

‎‎এসব বিষয় নিশ্চিত করেছেন চরফ‌্যাশন আদাল‌তের এডিশনাল ‌পি‌পি অ্যাড‌ভো‌কেট হযরত আলী হিরন। তিনি জানান, ভুক্ত‌ভোগী প‌রিবার ন‌্যায়বিচার পে‌য়ে‌ছেন। এর জন্য তিনি এই মামলার বিচারক এডিশনাল জজ শওকত হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

‎তি‌নি আরো জানান, সকল সাক্ষী ও প্রমা‌ণের ভি‌ত্তি‌তে আদালত এই রায় প্রদান ক‌রেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা পৈশা‌চিকভা‌বে ও নির্মম কায়দায় এই হত‌্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে। ২০২১ সা‌লের ৮ এপ্রিল রা‌তে এই হত‌্যাকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। ত‌বে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত‌দের ম‌ধ্যে মো.শরীফুল ইসলাম ছাড়া বাকি দুই আসামি মো. বেলাল ও সালাউদ্দিন পলাতক র‌য়ে‌ছেন।

‎মামলার বাদী পক্ষের লোকজন রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানিয়েছেন।

‎‎উল্লেখ‌্য, নিহত দুই ভাই তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল হত‌্যার প্রায় তিন বছর আগে চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাদের পৈতৃক ৫৬ শতাংশ জমি বিক্রি করে ভারত চলে যান। ওই জমি ২০ লাখ টাকায় কিনে নেন আছলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. বেলাল ও তার শ্বশুর আবু মাঝি। তবে তারা মাত্র তিন লাখ টাকা বায়না দিয়ে দ‌লিল করে নেন।

বাকি টাকা নেওয়ার জন্য তপন ও দুলাল ভারত থেকে বাংলাদেশে আসেন। তখন দুই ভাইকে ঘুরাতে থাকেন তারা। একপর্যা‌য়ে হত‌্যার প‌রিকল্পনা করেন বেলাল। ওই দুই ভাইকে ২০২১ সালের ৮ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে চরফ‌্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরীর ব্রিজে কাছে নির্জন বাগানে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং তা‌দের মাথা সেপ্টি ট‌্যাংকিতে ফে‌লে দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা