× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মামলায় গ্রেপ্তার পলক, মনু ও দুই সাবেক পুলিশ কর্মকর্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১৫:০৮ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৫ ১৫:৩১ পিএম

নতুন মামলায়  গ্রেপ্তার পলক, মনু ও দুই সাবেক পুলিশ কর্মকর্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার ফরিদ আহম্মেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই থানার আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লা ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৭ জুলাই ফরিদ আহম্মেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আর ২২ জুলাই আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান খান, আসামি শহিদুল্লা ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আজ তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

পলক ও মনিরুলের মামলার সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন ফরিদ আহম্মেদ। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা