× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে রুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১২:৪৩ পিএম

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে রুল

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ও উপ-বৃত্তি বিভাগের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

তিনি বলেন, ‘২০২২ সাল পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি, বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিপ্তর থেকে দুটি সার্কুলার জারি করা হয়। সেখানে বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করি। আদালতে রিটের পক্ষে আমি নিজেই শুনানি করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা