× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ লোপাটের অভিযোগ

হুদা কমিশনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রশিক্ষণের নামে সরকারি অর্থ লোপাটের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এবং তার সময়কার কমিশনের একাধিক সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হুদা কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ- ভুয়া কার্যক্রম দেখিয়ে সরকারের ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন তারা; যা রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং লুটপাট। 

দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, প্রশিক্ষণের নামে ভুয়া কার্যক্রম দেখিয়ে নীতিমালা উপেক্ষা করে নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, কমিশনার, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করা হবে। বিস্তারিত অনুসন্ধান শেষে বলা যাবে, কার কী ভূমিকা ছিল। এর বাইরেও অন্যকোনো অনিয়ম থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের নামে এই অর্থ ব্যয় করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নিজস্ব নীতিমালা উপেক্ষা করেই অর্থ খরচ হয়। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন নুরুল হুদা। ২০২১ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাসহ পাঁচ কমিশনার ও দুই সচিবের বিরুদ্ধে ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়ে দুদকে অভিযোগ দেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেনÑ সাবেক ইসি মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ এবং বর্তমান সচিব আলমগীর হোসেন।

গত ২২ জুন নুরুল হুদাকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশন। এর আগে হুদা কমিশনের সময় ইভিএম মেশিন কেনায় দুর্নীতির অভিযোগ উঠে। সেই অভিযোগের ভিত্তিত্বে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানও চালায়। অভিযানে ইভেএম মেশিনে ক্রুটিও খুঁজে পায় দুদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা