× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১৬:৩৫ পিএম

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান

ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) তাকে কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে দুদক। 

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, সালমান এফ রহমানের বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় গত ৩ জুন সালমান এফ রহমান, তার ছেলে শায়ান এফ রহমান ও সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হলো।

গত বছরের ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা