× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১৭:৩৩ পিএম

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল

রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে 'জাতীয় সংস্কারক' ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

সোমবার (১৪ জুলা) জারি করা একই রুলে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের 'জাতীয় শহীদ' ঘোষণা করে একটি বস্তুনিষ্ঠ তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 

চলতি বছরের মে মাসে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এমদাদুল হক এই রিট করেছিলেন।

আজ আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা