× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই-আগস্ট গণহত্যা মামলা

শেখ হাসিনাকে অব্যাহতির আবেদন স্টেট ডিফেন্সের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১৩:৪৩ পিএম

শেখ হাসিনাকে অব্যাহতির আবেদন স্টেট ডিফেন্সের

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদন থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন।

সোমবার (৭ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন করেন তিনি।

স্টেট ডিফেন্স আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেননি। অপব্যাখ্যা করা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এদিকে অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে এরই মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকালে তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা