× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবির হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১৩:৪৫ পিএম

ডিবির হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরের প্লট ক্রোকের আদেশ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার উত্তরায় একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রোক আদেশ হওয়া সম্পত্তি ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের সাবেক ১৫ নম্বর রোডের ৪১ নম্বর প্লট ও তার উপরিস্থিত স্থাপনা।

এদিন হারুনের সহযোগীর এ সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে-বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে জানা গেছে যে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন এসব সম্পদ ‘বিক্রি বা হস্তান্তরের’ চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া প্রয়োজন মনে করে আদালতের অনুমতি চায় সংস্থাটি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা