× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১২:৫৩ পিএম

সাত মামলায় ১৮ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) সকালে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে কক্সবাজার থেকে প্রিজন ভ্যানে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

এদিন আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানি শেষে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগও রয়েছে।

আদালত সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশের পক্ষ থেকে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা