× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজভী-শিমুল বিশ্বাসসহ ৪৩৯ নেতাকর্মীকে কারাগারে রাখার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২ ১৬:৩২ পিএম

বুধবার নয়াপল্টন থেকে রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : প্রবা

বুধবার নয়াপল্টন থেকে রুহুল কবির রিজভীকে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : প্রবা

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ ৪৩৯ নেতাকর্মীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে দলটির ১১ নেতাকর্মীকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়েছে। এ বিষয়ে আজই শুনানি হতে পারে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন মামলার বাদী পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান।

 বুধবার নয়াপল্টন থেকে শিমুল বিশ্বাসকে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি : প্রবা

অন্য আসামিরা হলেন : ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের ভূইয়া জুয়েল।

এর আগে রাজধানীর পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, বুধবার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি হয়েছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা