× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৫:৪৭ পিএম

সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে তিনটি মামলা শুনানি শেষে আদালত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। 

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, ১৩ সেপ্টেম্বর ২০২৪ মো. তুহিন হত্যা মামলা ও ১১ সেপ্টেম্বর ২০২৪ নাদিম হত্যা চেষ্টাসহ তিনটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুইপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।  

এ বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার সত্যতা নেই। তিনটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, দুইটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। 

এর আগে, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুইদিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা