× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজিরা দিতে আদালতে সাবেক এমপি মমতাজ বেগম

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১২:৪৯ পিএম

আপডেট : ২৭ মে ২০২৫ ১২:৪৯ পিএম

হাজিরা দিতে আদালতে সাবেক এমপি মমতাজ বেগম

মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কড়া নিরাপত্তায় হাজির করানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত চত্বরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে তাকে আদালতে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, মমতাজ বেগমকে নিয়মিত হাজিরা হিসেবে আদালতে আনা হয়েছে। হাজিরা শেষে ছয় দিনের রিমান্ড আবেদন করা হতে পারে।

উল্লেখ্য, মামলার প্রথম দিন আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা