× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ আত্মসাত মামলায় শেখ ব্রাদার্সের মালিকের কারাদণ্ড

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৫:২৩ পিএম

আপডেট : ২৫ মে ২০২৫ ১৫:৪০ পিএম

অর্থ আত্মসাত  মামলায় শেখ ব্রাদার্সের মালিকের কারাদণ্ড

খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাতের মামলায় শেখ ব্রাদার্সের মালিক এসএম হাফিজুর রহমানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রবিবার (২৫ মে) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পিপি সেলিম আল আজাদ। তবে, রায় ঘোষণার সময় এস এম হাফিজুর রহমান পলাতক ছিলেন। তার বাড়ি খুলনার মুন্সিপাড়া প্রথম গলি এলাকায়।

আইনজীবীরা জানান, ২০১৪ সালে আইএফআইসি ব্যাংকের কস্টিক সোডা আমদানির নামে ভুয়া এলসির মাধ্যমে ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা আত্মসাৎ করেন এসএম হাফিজুর রহমান। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ এপ্রিল খুলনা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন। 

২০১৭ সালের ৯ এপ্রিল তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী আদালতে অভিযোগ পত্র দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা