× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁনখানপুলে শিক্ষার্থী হত্যা মামলা

সাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৪:৪৮ পিএম

সাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর চাঁনখানপুল এলাকায় শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলাল অভিযোগপত্র গ্রহণ করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। অভিযুক্তদের মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন চারজন। বাকি চারজন পলাতক রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম, মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা