× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডা. জাহাঙ্গীর কবিরের নামে সব ভুয়া ফেসবুক আইডি বন্ধে রিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৩:০১ পিএম

ডা. জাহাঙ্গীর কবিরের নামে সব ভুয়া ফেসবুক আইডি বন্ধে রিট

সামাজিক মাধ্যমে আলোচিত ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডিসহ অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রবিবার (২৫ মে) ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, ফেসবুক এবং ফেসবুকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভকে বিবাদী করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ মে) ডাক ও রেজিস্ট্রার যোগে এ বিষয়ে ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম। নোটিশে ডা. জাহাঙ্গীর কবিরের নামে যত ভুয়া ফেসবুক আইডি রয়েছে তা বন্ধ করে ডা. হুমায়ুন কবিরের নামে তার মূল যে আইডিটি বন্ধ তা চালু করার দাবি জানানো হয়েছে। তার ভেরিফায়েড পেজটি পুনরায় চালু করা, ভুয়া পেজ ও প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা এবং প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সরকার ও ফেসবুক কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। লিগ্যাল নোটিশের পর এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রিট আবেদন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা