× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা হাবিব-উন-নবীসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৩:৪৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:১৪ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান।

রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। মামলার বাদী পল্টন থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার মামলার আসামিদের হাজিরার দিন ছিল। আসামিরা হাজিরা না দেওয়ায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। ওই দিন হেফাজত ইসলাম, জামায়াত-শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০-১৫০ নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। ইটপাটকেল, বাঁশের লাঠি, রড, হকিস্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশের ওপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে ককটেল ও হাতবোমা ছোড়ে। এতে পুলিশ সদস্যসহ অনেকে আহত হন।

২০২০ সালের নভেম্বরে গাড়ি পোড়ানোর অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অপর এক মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধেও গত সোমবার (৫ ডিসেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা