× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে পুলিশের উপর চিৎকার করলেন হাজী সেলিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৫ ১২:৫০ পিএম

আদালতে পুলিশের উপর চিৎকার করলেন হাজী সেলিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার (৫ মে) তাকে গ্রেপ্তার দেখানোর জন্য সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অন্যান্য আসামিদের সাথে তাকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় তার হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। 

সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি হাজী সেলিমের হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন হাজী সেলিম। বাকশক্তি হারিয়ে ফেলা হাজী সেলিম তখন পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকেন। পরে আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন তিনি। 

পরে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এজলাস থেকে হাজী সেলিমকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময়েও পুলিশের সাথে ফের চিৎকার-চেঁচামেচিতে লিপ্ত হন তিনি। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় তাকে। এসময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছন দিক থেকে পিছমোড়া করে বাধা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা