× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান-আনিসুল হকসহ ৫ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ ১৩:২৩ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫ ১৬:০৩ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান-আনিসুল হকসহ ৫ জন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার দেখানো অপর আসামি হলেন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ। এর মধ্যে কদমতলী থানার এক মামলায় মামুন, আনিসুল, সালমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমান, ছয় মামলায় আনিসুল, পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বাড্ডা থানার এক মামলায় আতিকুল ও নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হলেও তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না হওয়ায় তার গ্রেপ্তার বা রিমান্ড বিষয়ে শুনানি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা