× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চানখারপুলে গণহত্যার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৪:৫৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

চব্বিশের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও কয়েকজনকে হত্যার ঘটনায় খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, ঈদের পর তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। 

তাজুল ইসলাম জানান, জুলাই-আসস্টে আশুলিয়ায় গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গণহত্যা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা