× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের মামলা

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাট ও শত কোটির অবৈধ সম্পদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৬:২৭ পিএম

সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট ও বাড়ি এবং জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবদুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে পাবলিক সার্ভেন্ট হয়ে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে নিউইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন। যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা। এই সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কমিশন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আবদুস সোবহান গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন এবং তা ভোগ দখলে রাখেন। এ ছাড়া তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট নামে ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারার এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা