× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবরার হত্যা মামলা : হাইকোর্টের রায় ঘোষণা চলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১১:৩৬ এএম

আবরার ফাহাদ। সংগৃহীত ছবি

আবরার ফাহাদ। সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করছেন।

এর আগে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার বিচারিক আদালত এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর কারাগারে থাকা আসামিরা আপিল করেন এবং মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে পাঠানো হয়।

২০২২ সালের ২৬ জানুয়ারি হাইকোর্ট আপিল গ্রহণ করে শুনানির জন্য তা তালিকাভুক্ত করে। দীর্ঘ শুনানির পর ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

এদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যান বলে কারা কর্তৃপক্ষ ২৫ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা