× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিপুন রায়সহ বিএনপির ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:০৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:১০ পিএম

মহানগর দায়রা জজ আদালত ভবন।

মহানগর দায়রা জজ আদালত ভবন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় রমনা থানায় করা মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিএন‌পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

রোববার (৪ ডিসেম্বর) আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। কিন্তু সেই সময় চেয়ে আবেদন নামঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

রমনা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা মিছিল বের করে প্রেস ক্লাব এলাকায় পুলিশের উপর অতর্কিত আক্রমণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা