× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে মার্কিন সাবেক দুই রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৩:৪০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১৩:৪৬ পিএম

বুধবার বেলা ১১টার দিকে সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। ছবি : সংগৃহীত

বুধবার বেলা ১১টার দিকে সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। ছবি : সংগৃহীত

ঢাকায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছেন।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। দুপুর সোয়া ১২টার দিকে বৈঠক শেষে তারা ট্রাইব্যুনাল ত্যাগ করেন। 

এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন।

উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল। বাংলাদেশে কাজ শেষে ১৯৯৮-২০০১ পর্যন্ত তিনি পাকিস্তানেও দায়িত্ব পালন করেন।

জন ড্যানিলোভিজ ২০০৭ এবং ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ঢাকায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা