× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ২১:৫০ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ২১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের মালিকের ছেলে আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে নীতি লঙ্ঘন করে ভুয়া ডকুমেন্ট তৈরি করে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যা সুদসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকায় দাঁড়িয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে আত্মসাৎ ও অর্থের প্রকৃত উৎস গোপন ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

দুদক দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৭৮/৪৭১/৪৭৭ক/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়।

এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ অপরাধমূলক অসদাচরণ, জাল-জালিয়াতি, প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাত করেছে। বিনিয়োগ করা অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন।

মামলার আসামিরা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং পরিচালক আহসানুল আলম, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহাম্মদ হাসানুজ্জামান, কোম্পানিটির সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান, ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান ও সাবেক পরিচালক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মঞ্জুর হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখা ব্যবস্থাপক মো. মুহাম্মদ সিরাজুল কবির।

দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১ হাজার ৯২ কোটি টাকা লুটপাটে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া ৯ জানুয়ারি চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে প্রায় ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাটের অভিযোগে গত এস আলম গ্রুপের ছেলে আহসানুল আলম ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫৪ জনের বিরুদ্ধে আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা