× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ। তিনি বলেন, ‘হত্যা মামলায় র‌্যাবের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’

আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা।

অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেপ্তার হয়েছে। শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।’

এদিন আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা