× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ ১০০ টন পলিথিন জব্দ, তিন কারখানা সিলগালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২২:০৩ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২২:০৪ পিএম

কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। প্রবা ফটো

কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। প্রবা ফটো

রাজধানীর কামরাঙ্গীরচরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের অপরাধে তিন কারখানা সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট ও মাদবর বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় সহযোগিতা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কামরাঙ্গীরচর এলাকায় কতিপয় অসাধু কারখানা মালিক পলিথিন উৎপাদন ও বাজারজাত করছিল। এসব অবৈধ পলিথিন কারখানার বিরুদ্ধে আজ পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনটি পলিথিন কারখানা সিলগালা করা হয় এবং ১০০ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ‘লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করে তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্রিফিং করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা