প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৫১ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:০৪ পিএম
তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুল। ছবি কোলাজ : প্রবা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, তাদের চাচা ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের ‘অবৈধ সম্পদের’ খোঁজে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তাদের বিষয়ে অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিংসহ দেশে-বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।’
তিনি জানান, এ ছাড়া সায়মা ওয়াজেদ পুতুল বিভিন্ন দুর্নীতির মাধ্যমে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ডব্লিউএইচও এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক
পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আঞ্চলিক পরিচালক
বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন।
আক্তার হোসেন বলেন, 'এছাড়া সায়মা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির
মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিন-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার
যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে
ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।'
তিনি আরও বলেন, 'এই অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের
সিদ্ধান্ত নিয়েছে দুদক।’
এছাড়া তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ ঘুষ বাণিজ্য এবং নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
তারিক আহমেদ সিদ্দিক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহনার দেবর। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার পতনের
দিন পর্যন্ত তার সামরিক উপদেষ্টা ছিলেন তিনি।
আর রেহানার মেয়ে টিউলিপ
সিদ্দিক ব্রিটিশ এমপি, যিনি একদিন আগেও যুক্তরাজ্য সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী
ছিলেন। বাংলাদেশে দুর্নীতিতে নাম আসায় এবং লন্ডনে তার বাড়ি উপহার পাওয়া নিয়ে প্রশ্ন
ওঠায় মঙ্গলবার তিনি সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
শেখ রেহানা, তার ছেলে
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা প্লট দুর্নীতি
মামলায় টিউলিপকে আসামি করা হয়েছে।