× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৩০ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ২২:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনায় গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তানবির আহমেদ এ রায় দেন। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিচারক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেমের বাড়ি পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে। নিহত হামিদা বেগমের বাড়িও একই গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ২০/২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। এ দম্পতির ঘরে দুইজন সন্তানের জন্ম হয়। পরবর্তীতে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে কলহের জেরে তেজেম তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা হলো।

পাবনার পিপি (সরকারি কৌঁসুলি) অ্যাডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল বলেন, ‘এ মামলায় মোট ২৭ জন সাক্ষ্য দেয়। আদালতে বিচারক আজ ফাঁসির রায় দিয়েছেন। মামলায় সরকার পক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা