× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার জেলা জজ আদালত বর্জন কর্মসূচি স্থগিত

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১২:৩৯ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১২:৫১ পিএম

কক্সবাজার আদালত প্রাঙ্গণ। প্রবা ফটো

কক্সবাজার আদালত প্রাঙ্গণ। প্রবা ফটো

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ এনে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির চতুর্থ দিনে এসে ১৫ দিনের জন্য স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ ঘোষণা দেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবালুর রশীদ আমিন সোহেল।

সভায় তিনি বলেন, জেলা ও দায়রা জজের অনিয়ম, স্বেচ্ছাচারিতা, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার ও কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদে রবিবার থেকে আদালত বর্জন অব্যাহত রয়েছে। এর মধ্যে বিষয়টি নিয়ে জেলা জজের সঙ্গে আইনজীবীদের বৈঠক হলে সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়াও অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বন্ধে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে আসছেন। এসব পরিস্থিতি বিবেচনায় ১৫ দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে। এরপরে সার্বিক বিবেচনায় করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান ইকবালুর রশীদ।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, জেলা জজের আচরণের বিষয়টি লিখিতভাবে আইন মন্ত্রণলালয়, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। তাকে দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে জেলা জজ আইনজীবীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তিনি।

শনিবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ এনে কক্সবাজারে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে চতুর্থ দিন এসে তা স্থগিত করা হল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা